হোসেন শহীদ সোহরাওয়ার্দী: উপমহাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রবক্তা
‘আমার একমাত্র ভরসা হল গণতন্ত্র আর গণতান্ত্রিক দল। অর্থাৎ আমার দেশের দরিদ্র জনগণ, তাঁরাই আমার একমাত্র ভরসা। কারণ তাঁদের কল্যাণই আমার লক্ষ্য। এই শাসন ব্যাবস্থার দুর্বলতা সম্পর্কে আমি সচেতন। গণতন্ত্র মানুষেরই সৃষ্টি, এরও অনেক দূতি আছে। কিন্তু মোটের উপর গণতন্ত্রই হচ্ছে প্রগতি ও বিবর্তনের একমাত্র নিশ্চিত পথ।-------কোনো ব্যক্তির খেয়ালের উপর নয় বরং জনগণের ইচ্ছাই সরকারী নীতির ভিত্তি হবে।------গণতন্ত্রকে স্বতঃসিদ্ধরূপে গ্রহণ করতে হবে। নির্ভুল নীতির উপর প্রতিষ্ঠিত গণতন্ত্র কখনো ব্যর্থ হতে পারে না’_হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধাঃ তাজউদ্দিন আহমেদ
‘আমাদের যুদ্ধ আমাদেরই করতে হবে। আমাদের স্বাধীনতা আমাদেরই অর্জন করতে হবে। যুদ্ধক্ষেত্রেই বাংলাদেশ প্রশ্নের সমাধান নিহিত’_তাজউদ্দিন আহমেদ।তাজউদ্দীন আহমদের জন্ম হয় ১৯২৫ সালের ২৩ জুলাই। ঢাকার অদূরে কাপাসিয়ার দরদিয়া গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে। বাবা মৌলবী ইয়াসিন খান, মা মেহেরুন্নেসা খানম।










