বাঙলার সংগ্রামী
সাংবাদিক সন্তোষ গুপ্ত
সাংবাদিক সন্তোষ গুপ্ত
সন্তোষ গুপ্ত। একজন প্রথিতযশা সাংবাদিক। সাংবাদিকতা জগতের কিংবদন্তী। তিনি ছিলেন আলোকিত পথের দিশারী। এই কিংবদন্তির জন্ম ১৯২৫ সালের ৯ জানুয়ারি। ঝালকাঠি জেলার রুনসী গ্রামে। প্রায় অর্ধশতাব্দী ধরে সাংবাদিকতা জগতে তিনি উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিচরণ করেন। সাংবাদ জগতে তাঁর স্বচ্ছতা, সাহসিকতা আজও সাংবাদিকদের অনুপ্রেরণা যোগায়।
সাংবাদিক পেশায় যোগ দেন ১৯৫৭ সালে। সন্তোষ গুপ্ত 'সংবাদ' ও দৈনিক আজাদে সাংবাদিকতা করলেও দেশের সব জাতীয় দৈনিকে তার বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, কলাম ও সমালোচনামূলক নিবন্ধ ছাপা হয়েছে। তিনি একাধারে কবি, চিত্র সমালোচক ও প্রবন্ধকার ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিকতা জীবনের আগে তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ এবং দৈনিক সংবাদে কাজ করেছেন। সন্তোষ গুপ্ত শিক্ষাজীবন শেষে কলকাতায় আইজি অব প্রিজন্স অফিসে কাজ নেন। দেশভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে চলে আসেন। রাজনৈতিক কারণে তাকে একাধিকবার জেলেও যেতে হয়েছিল। ১৯৭১ সালে সন্তোষ গুপ্ত প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য বিভাগে কর্মরত ছিলেন।
সাংবাদিকতা, কবিতা, শিল্প, সাহিত্য, রাজনীতি, চিত্রকলাসহ বিভিন্ন বিষয়ে সন্তোষ গুপ্তের ১৫টি গ্রন্থ রয়েছে। এ ছাড়া তিনি সম্পাদনা করেছেন তিনটি গ্রন্থ। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন তাকে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত করেছে। রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, পিকাসো, জয়নুল, অমিয় চক্রবর্তী, শামসুর রাহমানসহ সমাজতন্ত্র, গণতন্ত্র সবই ছিল তার লেখার বিষয়বস্তু।
সাংবাদিকতা ও সাহিত্যে অবদান রাখার জন্য তিনি একুশে পদক, শেরেবাংলা পদক, মাওলানা তর্কবাগীশ পদক, জহর হোসেন স্মৃতি পদকসহ বহু পদক ও সম্মাননা পেয়েছেন। ২০০৪ সালের ৬ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান।
প্রতিবছর প্রথিতযশা সাংবাদিক সন্তোষ গুপ্তের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পোস্তগোলা শ্মশানঘাটে তার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। স্মৃতিস্তম্ভটি চিত্রশিল্পী কালিদাস কর্মকারের পরিকল্পনা ও স্থপতি রবিউল হুসাইনের স্থাপত্য নকশায় শিল্পী ইমতিয়াজ নুর নির্মাণ করেন।

আরও পড়ুন
-
সত্যেন সেন : মেহনতি মানুষের এক পরম সুহৃদ_গোলাম মোহাম্মদ ইদু ২৮ মার্চ, সত্যেন সেনের জন্মশতবার্ষিকী। প্রয়াত সত্যেন সেন ১৯০৭ সালের ২৮ মার্চ...
-
সংগ্রামী জীবনশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়: এম এ আজিজ মিয়া বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) এক বিস্ময়কর প্রতিভা, অনন্য...
-
কমরেড সরোজ দত্ত: বাসু আচার্য্য ১৩২১ বঙ্গাব্দের ২১’শে ফাল্গুন সরোজ দত্ত জন্মগ্রহণ করেন অবিভক্ত বাঙলার...
-
পূর্ণেন্দু দস্তিদার: অগ্নিযুগের বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার। অগ্নিযুগের বিপ্লবী। সশস্ত্র বিপ্লবী। কিংবদন্তি বিপ্লবী...
-
কমরেড রতন সেনের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি: এস.এ রশীদ আজীবন সংগ্রামী, সর্বস্ব ত্যাগী, গরিব মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু কমরেড...
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
হিট পরিসংখ্যান






![]() | আজকের ভিজিটর সংখ্যা | 69 |
![]() | গতকালের ভিজিটর সংখ্যা | 272 |
![]() | এই সপ্তাহের ভিজিটর সংখ্যা | 69 |
![]() | গত সপ্তাহের ভিজিটর সংখ্যা | 1302 |
![]() | এই মাসের ভিজিটর সংখ্যা | 862 |
![]() | গত মাসের ভিজিটর সংখ্যা | 4654 |
![]() | সর্বমোট ভিজিটর | 29439 |
Your IP: 38.107.191.100
,
Today: Sep 05, 2010






